কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ   ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।


নির্দেশনায় জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করতে হবে। 

 
বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত এ আদেশটি বর্ণিত প্রবিধানমালার শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশ দিয়ে আদেশে আরো বলা হয়, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের পূর্ববর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।