বামে সভাপতি মো. জাহিদুল হক খন্দকার এবং ডানে সাধারণ সম্পাদক মাহিউদ্দিন।
বামে সভাপতি মো. জাহিদুল হক খন্দকার এবং ডানে সাধারণ সম্পাদক মাহিউদ্দিন।   ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার পর এবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৭–২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ পদবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদুল হক খন্দকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২৮তম ব্যাচের শিক্ষার্থী মাহিউদ্দিন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এন. এম. রফিকুর রহমান মাদানীর স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৬তম ব্যাচের হামেদ জামিল হোসাইন। এ ছাড়া সহসভাপতি পদে রয়েছেন ১৯তম ব্যাচের ফখরুল ইসলাম, প্রথম ব্যাচের দেলোয়ার হোসেন, পঞ্চম ব্যাচের রফিকুল ইসলাম মিয়াজী ও স্বাধীন আহমেদ এবং ২৫তম ব্যাচের মোয়াজ্জেম হোসেন।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৮তম ব্যাচের মাহমুদুল হাসান ও মফিজুল ইসলাম মিয়াজী এবং ২২তম ব্যাচের জুলফিকার। কোষাধ্যক্ষ হয়েছেন ২৮তম ব্যাচের সাইফ হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ২৯তম ব্যাচের ইসমাইল হোসেন। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাজিদুল ইসলাম ও অলিউল্লাহ মাহমুদ মাসুদ।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে মনোনীত হয়েছেন ষষ্ঠ ব্যাচের মাসুদ আলম ও ৩৪তম ব্যাচের মোর্তজা পারভেজ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ৪০তম ব্যাচের ইয়ামিন ও ৪৭তম ব্যাচের আবদুর রাজ্জাক। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৩তম ব্যাচের মো. হাবিবুর রহমান ও ২৮তম ব্যাচের ইরফানুল কাদের।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩১তম ব্যাচের আবু সুফিয়ান, ৩৩তম ব্যাচের মোহাম্মদ নেয়ামতুল্লাহ ও ২৮তম ব্যাচের জিয়াউদ্দিন শোহাগ। সমাজকল্যাণ ও দাতব্যবিষয়ক সম্পাদক হয়েছেন ২৮তম ব্যাচের আবু সাঈদ আবদুল্লাহ ও আবদুল হাই হাদি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ২১তম ব্যাচের সৈয়দুর রহমান, ১৪তম ব্যাচের জয়নাল আবেদীন ও ৪৮তম ব্যাচের আকরাম।

১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সদস্য প্যানেলে রয়েছেন ২৮তম ব্যাচের রাবিউল ইসলাম, ২৬তম ব্যাচের নাজমুল, ৪০তম ব্যাচের সোহরাব আহমেদ, ৩৪তম ব্যাচের রুহুল আমিন, ৪২তম ব্যাচের মওদুদুর রহমান, ২৮তম ব্যাচের ইরফানুল কাদের, ২৯তম ব্যাচের সাইফুল ইসলাম, ৪৭তম ব্যাচের মুজাহিদুল ইসলাম, ড. দীন ইসলাম, আতাউর রহমান, ২৪তম ব্যাচের মো. আতিক, ২৭তম ব্যাচের মো. শফিউল ও মো. ইমরান হোসেন।

নতুন কমিটি নিয়ে সভাপতি মো. জাহিদুল হক খন্দকার বলেন, ‘আমার মূল লক্ষ্য হলো ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একটি সুসংগঠিত, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং নিয়মিত পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান পরিকল্পনা।’

তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিত মতবিনিময়, পুনর্মিলনী, শিক্ষামূলক অনুষ্ঠান এবং পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম আয়োজন করতে চাই। এ ছাড়া সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রতিষ্ঠিত অবস্থানকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে চাই।’

কমিটির সাধারণ সম্পাদক মাহিউদ্দিন বলেন, ‘আমরা আগামী তিন মাসের মধ্যে সদস্যদের তথ্যভান্ডার তৈরি, পরিচিতি ও সমন্বয় সভা আয়োজন, বিভাগীয় শিক্ষকদের সঙ্গে সমন্বয় এবং সংগঠনের ওয়েবসাইট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা চালুর উদ্যোগ নেব।’

শিক্ষার্থীদের ক্যারিয়ার, কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম চালুর পাশাপাশি করপোরেট খাত ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত অ্যালামনাইদের নিয়ে ‘অ্যালামনাই জব ফেয়ার’ এবং ‘ইন্টার্নশিপ প্ল্যাটফর্ম’ গঠনের কথাও জানান তিনি।

নতুন এই কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।