এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী   ছবি : সংগৃহীত

সদ্যঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস করা শিক্ষার্থীরা সবাই উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ফলাফল ঘোষণা করার সময় এমনটা জানান শিক্ষামন্ত্রী।

এইচএসসিতে পাস করাদের নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের সবাই ভর্তি হতে পারবেন। এবছর উচ্চশিক্ষায় মোট ১৩ লাখের বেশি আসন আছে।

এবছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বড় ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।