কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এনথ্রোপলজি সোসাইটির ৯ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিনা সারোয়ার সেতু এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামিম হোসেন।
রবিবার (১৭ মে) এনথ্রোপলজি সোসাইটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, কোষাধ্যক্ষ মো. মুক্তিব হাসান জনি, ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন সজিব এবং সাংস্কৃতিক সম্পাদক মো. খায়রুল আমিন মাসুম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে মো: ইলিয়াস আকন্দ, মোসা. মারুফা খাতুন, দিনা আক্তার, মোহাম্মদ ফারাবি রহমান এবং রাকিব হোসেন।
কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি তানজিনা সারোয়ার সেতু বলেন, ‘দীর্ঘ সময় পর আরেকজন নারী শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এই পদে দায়িত্ব পাওয়া আমার জন্য তাৎপর্যপূর্ণ একটি বিষয়। নৃবিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। নিজের বিভাগের জন্য কিছু করতে পারা সকল শিক্ষার্থীর জন্যই আনন্দের। তবে এই আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ আমাদের কমিটির সবার দায়িত্ববোধ ও প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বিভাগের শিক্ষার্থীদের জন্য আরও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বৃদ্ধি করা এবং একাডেমিক ও সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করে তোলা। একই সঙ্গে একটি সুন্দর, ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকতা ও হৃদ্যতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা।’
সাধারণ সম্পাদক হামিম হোসেন বলেন, ‘আমি চেষ্টা করব সোসাইটির প্রতিটি কাজ যেন শিক্ষার্থীদের জন্য অর্থবহ হয় এবং সবাই যেন এখানে নিজের অংশগ্রহণের জায়গা খুঁজে পায়। এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে বিভাগকে আরও সক্রিয় করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণ নিয়েই সোসাইটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চাই।’
উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!