বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে পানির সমস্যার কারণে বহু ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। ডাকসুর পক্ষ থেকে জরুরি স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ওষুধ ও পর্যাপ্ত খাবার স্যালাইন হলে পৌঁছে দেওয়া হয়েছে এবং হল প্রশাসনকে পানির সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে।
বুধবার (৬ মে) হলের প্রভোস্ট এবং হল সংসদের পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের সার্বিক তদারকি করা হচ্ছে। এছাড়া ডাকসুর পক্ষ থেকে অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনে বেসরকারি হাসপাতালে নিবিড় চিকিৎসা প্রস্তুত রাখা হয়েছে।
সার্বিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এসময় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, আনাস ইবনে মুনির ও আফসানা আক্তার সহ কুয়েত মৈত্রী হল সংসদের প্রতিনিধিবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!