ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। তিনি জানান, ডাকসুর পক্ষ থেকে খুব শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্যাম্পেইন শুরু করা হবে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’ শীর্ষক বিশেষ সেমিনারে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, গণভোটের মাধ্যমে আগামী ৫০ বছরের বাংলাদেশের রাষ্ট্র কেমন হবে, তা নির্ধারিত হবে। তাই সবাইকে কর্মসূচিভিত্তিক ক্যাম্পেইনে যুক্ত হতে হবে। কিছু রাজনৈতিক দল ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে, যা তাদেরই ক্ষতি করবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোটকে বিপুল ব্যবধানে বিজয়ী করার আহ্বান জানান।
ডাকসু ভিপি আরও বলেন, প্রার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতি, ক্যাম্পাস ও তরুণদের ক্ষমতায়ন বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের চার কোটি তরুণ এখনও ভোট দিতে পারেনি, তাই তরুণদের গুরুত্ব উপেক্ষা করলে রাজনৈতিক দলগুলো নিজেদেরই ক্ষতি করবে।
সাদিক কায়েম জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে এবং এখানে কোনো ইঞ্জিনিয়ারিং বা কারচুপি চলবে না।
তিনি শেষ দিকে বলেন, জুলাইয়ে শহীদরা যে ত্যাগ করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান ভিপি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!