বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আগামী (৮ মে )শুক্রবার সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)।
এছাড়াও, দিবসটির তাৎপর্য তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের যৌথ আয়োজনে পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবীন্দ্রচর্চা ও মানবিক মূল্যবোধের প্রসারে এ আয়োজন শিক্ষার্থী ও সংস্কৃতিমনস্ক দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!