যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাংঙ্কিং-২০২৬'-এ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। যা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ অবস্থান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়। গত ২৫ মার্চ বিষয়ভিত্তিক এই র্যাংঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। গতবছর ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ র্যাংঙ্কিংয়ে স্থান পেয়েছিল।
প্রতি বছরের মার্চ মাসে তালিকাটি প্রকাশ করা হয়। এবারও র্যাংঙ্কিংয়ে আলাদা দু'টি ক্যাটাগরি করা হয়েছে। প্রথমত প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট), যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এরমধ্যে র্যাংঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরির স্থান হয়েছে। দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় (ন্যারো সাবজেক্ট), যেখানে ৫৫টি বিভাগ রয়েছে। এরমধ্যে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্থান হয়েছে।
কিউএস বিষয়ভিত্তিক র্যাংঙ্কিং প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্রড সাবজেক্ট র্যাংঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম। যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তম এর মধ্যে; ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তম এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে অবস্থান করছে।
ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
র্যাংঙ্কিংয়ে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; পরিবেশ বিজ্ঞান ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে; পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে অবস্থান করছে। লাইফ সাইন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।
ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে; মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৭৫-এর মধ্যে অবস্থান করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!