আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস আটক।
আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস আটক।   ছবি: আরটিএনএন

আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম থেকে তাকে আটক করা হয়।

এসময় দুটি কূটনৈতিকসহ তার ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করেছিলেন। সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বাড়ি লালমনিরহাট শহরে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

রাত ৮টার দিকে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, আপাতত দুদকের একটি মামলার তথ্য পেয়েছি। সাব্বির বিন শামসকে লালমনিরহাট নিয়ে আসা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।

পুলিশের দাবি, তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় নিশ্চিত হয়।

পুলিশ সূত্র জানায়, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাটগ্রাম থানার ওসি মো. নাজমুল হক জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর হেফাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারত চলে যান। এরপর দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরার চেষ্টা করেন।

এসএস