রাজধানীতে বাজারজাত কিছু খাদ্যপণ্যে ভয়াবহ অনিয়মের তথ্য উঠে এসেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরীক্ষাগারের প্রতিবেদনে। পরীক্ষায় পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট এবং ঘিতে দুগ্ধজাত চর্বির বদলে পামওয়েল ও সুগন্ধি ব্যবহারের প্রমাণ মিলেছে। এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
ডিএসসির খাদ্য পরীক্ষাগার বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়। সেই পরীক্ষার ফলাফলে দেখা যায়, কিছু পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর এবং ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেইড ফুড প্রোডাক্টসের পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে। সাধারণত এটি কসমেটিকসসহ বিভিন্ন শিল্পকারখানায় ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, খাদ্যে এই উপাদান ব্যবহারে ক্যানসারের পাশাপাশি লিভার ও কিডনির জটিলতা তৈরি হতে পারে। পাউরুটি নরম রাখতে এ উপাদান ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ঘি ও বোরহানির নমুনা পরীক্ষায়ও অনিয়ম ধরা পড়ে। নিয়ম অনুযায়ী ঘিতে ৯৯ দশমিক ৭০ শতাংশ দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও সিরাজ চুইগোস্তের ঘিতে এমন কোনো উপাদান পাওয়া যায়নি। পরীক্ষায় দেখা গেছে, পামওয়েল ও সুগন্ধি মিশিয়ে তা তৈরি করা হয়েছে। একইভাবে পরীক্ষিত বোরহানিকেও মানসম্মত পাওয়া যায়নি।
ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর খিলগাঁওয়ের সিরাজ চুইগোস্তে গেলে প্রতিষ্ঠানটির কর্মীরা দাবি করেন, ওই ঘি তাদের নিজস্ব উৎপাদিত নয়। রশিদ ছাড়া কীভাবে পণ্য আনা হয়েছে-এ প্রশ্নের জবাবে তারা বলেন, এ বিষয়ে মালিক কথা বলবেন।
একজন ভোক্তা বলেন, “মানসম্মত পণ্য পাওয়ার বিশ্বাস থেকেই মানুষ এসব প্রতিষ্ঠান থেকে ঘি কিনে থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”
ডিএসসিসির জনস্বাস্থ্য অ্যানালিস্ট ইলিয়াস জিহাদী বলেন, “পটাশিয়াম ব্রোমেট মানবদেহে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। এটি ডিএনএর ক্ষতি এবং বিভিন্ন পুষ্টিগত সমস্যার কারণও হতে পারে। এছাড়া পরীক্ষিত ঘিতে ঘিয়ের কোনো উপাদান পাওয়া যায়নি, এটি মূলত পাম অয়েল।”
এ ঘটনায় নিউ আমাদের বাজার এবং সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে ডিএসসিসি। আদালত প্রতিষ্ঠান দুটির মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল হাসান জানান, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আগামী মাসে খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। ভেজালকারীদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!