রাজধানীর ওয়ারী এলাকা থেকে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুর্জয় দত্ত (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে একটি বিশেষ টিম রোববার (৩ মে) বিকেল ৩টায় ওয়ারীর ৪৫ লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় একটি কালো রঙের প্রিমিও প্রাইভেট কার তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং এক ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল। এসব মাদক রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হতো। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযানে আরও ৫ হাজার ৭৮০ পিস ইয়াবা এবং ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শহীদ (২৮), বনানীর টিএন্ডটি মাঠ ও কড়াইল বস্তি এলাকা থেকে গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪), এবং সিদ্ধিরগঞ্জ থেকে ২ হাজার পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবি (২৭) গ্রেপ্তার হন।
অন্যদিকে, জোয়ার সাহারা কুড়িল এলাকার একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে স্কুলব্যাগ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়েরের পর সোমবার সকালে মো. সেলিম আশরাফ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সাদেক মোল্লা (৫৪) নামে একজনকে আটক করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ডিএনসির অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ এবং সহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!