রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১,৮৭৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১১৪টি, লালবাগ বিভাগে ১৮০টি, মতিঝিল বিভাগে ৩৮০টি এবং ওয়ারী বিভাগে ১৪৪টি মামলা করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৩০৬টি, মিরপুর বিভাগে ৩২৫টি, উত্তরা বিভাগে ২৯৩টি এবং গুলশান বিভাগে ১৩৬টি মামলা দায়ের করা হয়।
অভিযান চলাকালে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়। একই সময়ে ৩৬৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ২০৮টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নগরবাসীর নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিমুল/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!