দেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা মোকাবিলায় কাজ করছে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে এ পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপির সিটিটিসি বিভাগের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠিতে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে সতর্ক করা হয়। চিঠিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী, যিনি আবু বক্কর ও আবু মোহাম্মদ নামে পরিচিত, তার সঙ্গে চাকরিচ্যুত আরও দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ ও হামলার পরিকল্পনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ প্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো এবং উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিমুল/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!