গাজীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ফিল্মি কায়দায় অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে, এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সংবাদমাধ্যম আরটিএনএনকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযুক্ত আবিদসহ অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৫ এপ্রিল দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার প্রশিকার মোড় এলাকায় নিজ বাড়ি থেকে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম (৪৩) ১০ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে প্রধান অভিযুক্তসহ অপহৃত কিশোরীর কোনো সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শ্রীপুর থানার ওসির বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীর বাবা, স্থানীয় এক মসজিদের ইমাম ও খতিব হাদিউল ইসলাম বলেন, ‘আমরা ভাড়া বাসায় থাকি। এলাকার মুদি দোকানদার আবিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তিনদিন আগে আমার ১৫ বছর বয়সী মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তারা আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে, পরিবারের সদস্যদের মারধর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই থানায় মামলা করেছি, কিন্তু এখনো আমার মেয়েকে উদ্ধার করা হয়নি। আমি চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত মেয়েকে উদ্ধারে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।’
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃত কিশোরীকে উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শিমুল/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!