ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৭ এপ্রিল) র্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত প্রদীপ পাল ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে এবং আইডি হ্যাক করে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর পোস্ট দিতেন। পাশাপাশি এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে চাঁদাও দাবি করতেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ২৫ মার্চ ২০২৬ তারিখে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫/২৬/২৭ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুরের অধীনে তদন্তাধীন রয়েছে।
সর্বশেষ গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্ত ব্যক্তি আরেকজনের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন অবমাননাকর পোস্ট দিয়ে স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেন।
তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, চাঁদাবাজি, প্রতারণা, অপহরণসহ সব ধরনের সাইবার অপরাধ দমনে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর রয়েছে।
শিমুল/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!