ভয় ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে ব্যালটের লড়াই শুরু হয়েছে ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মাত্র ৮ মাসের মাথায় আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো নির্বাচনি এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
এবারের উপনির্বাচনে মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সাধারণ ভোটারদের আতঙ্ক দূর করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠে নেমেছেন প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এছাড়া যে কোনো ধরনের অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভোটারদের মনে কিছুটা আতঙ্ক ও সংশয় থাকলেও ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার কামরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপচেষ্টা দমনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!