লিচুর বিচি গলায় আটকে এক বছরের শিশুর মৃত্যু
লিচু।   ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসেনাত ওই এলাকার ডাক্তার আবু নোমান ওসমানী ও তার স্ত্রীর মেয়ে।

পরিবারের বরাতে জানা যায়, বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটির গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে তাকে দ্রুত পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল মোস্তফা নাদিম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।