জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে ইয়াসিনের বাবা শাহীন মিয়া বাজার থেকে পরিবারের জন্য লিচু কিনে আনেন। পরে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি বিচি ইয়াসিনের গলায় আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইয়াসিনের বাবা শাহীন মিয়া বলেন, ছেলের জন্যই লিচু কিনে এনেছিলাম। বুঝতে পারিনি এমন দুর্ঘটনা ঘটবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!