ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আশ্রাব আলী (৬০)। তারা দু’জনেই পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) দুপুরে তাইজ উদ্দিন বাড়ির পাশে ধানের খড় শুকানোর কাজ করছিলেন। এ সময়ে ঝড়ো বাতাসে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার ওই খড়ের নিচে পড়েছিল। একপর্যায়ে পড়ে থাকা ওই বৈদ্যুতিক তারে হঠাৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাইজ উদ্দিন। এ সময় পাশ দিয়ে যাওয়ার পথে প্রতিবেশী আশ্রাব আলী ঘটনাটি দেখতে পেয়ে তাইজ উদ্দিনকে বাঁচাতে এগিয়ে এসে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাইজ উদ্দিন ও আশ্রাব আলীকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, খবর পেয়ে দু’জনের মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!