ঠাকুরগাঁও সদর উপজেলার একটি মাদ্রাসায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার সালন্দর সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। অভিযোগ রয়েছে, বুধবার তিনি তাঁর স্ত্রী লাভলী বেগমকে মারধর করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৪ মে) এ ঘটনার প্রতিবাদে মাদ্রাসার সামনে মানববন্ধন করেন এলাকাবাসী ও অভিভাবকেরা। পরে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসার বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০০ সালে সালন্দর এলাকার সোলেমান আলীর মেয়ে লাভলী বেগমের সঙ্গে আজহারুল ইসলামের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লাভলী বেগমের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন তাঁর স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে লাভলী বেগম ও তাঁর সন্তানদের ওপরও নির্যাতন করা হয়। বুধবার লাভলী বেগমকে মারধরের পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিচারের দাবিতে মানববন্ধন করেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “এর আগেও ওই শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। সাম্প্রতিক ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!