পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। এসময় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আটককৃতদের প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বোদা উপজেলার মহনঝাড় এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে তরেন চন্দ্র (৩২), মৃত পদলচং বর্মণের ছেলে সুকেন্দ্র বর্মণ (৫৯), ঝড়ঝড়া প্রধানপাড়া গ্রামের ধনিরামের ছেলে সন্তোষ চন্দ্র বর্মণ (২৬), আটোয়ারী উপজেলার চুচচলী বটতলী গ্রামের ইসহাক আলীর ছেলে সাজু রানা (২৯) এবং একই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে সাইদুর রহমান (৩৫)।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.মতিয়ার রহমানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!