চুয়াডাঙ্গার জীবননগরে মনোয়ারা সনো সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট পাওয়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এর আগে অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি চালানো হয়।
জানা যায়, উপজেলার মোছা.মনোয়ারা খাতুনের মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমের অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ল্যাবরেটরির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ করা ছিল। এসব মেয়াদোত্তীর্ণ সামগ্রী সংরক্ষণ ও ব্যবহারের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট চিকিৎসাপ্রতিষ্ঠানকে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট ব্যবহার না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!