মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা, সারাদেশ, দেশজুড়ে, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, জরিমানা, অনুমোদনহীন ঔষধ বিক্রি,
জরিমানা করার দৃশ্য।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির অভিযোগও উঠে আসে। এসব অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়ার নেতৃত্বে শহরের চরপাড়া ও দুর্গাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে চারটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, অনুমোদনহীন ওষুধ এবং অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।

পরে পৃথক মামলায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরবিএ/আরটিএনএন