পাবনায় ১৬২ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন অভাবী মহিলা সেলাই মেশিন পেলেন।   ছবি: আরটিএনএন

পাবনায় ১৬২ জন দুস্থ অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এই উদ্যোগটি পাবনা সমাজকল্যাণ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(৫ মে) দুপুরে পাবনা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি সুবিধাভোগীদের হাতে মেশিনগুলো তুলে দেন।

অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আবদুল কাদের এবং এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম।