ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চারগাছ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আব্দুল মান্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী ও কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহারি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসাইন, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আব্দুল মমিন এবং বাদৈর ইউনিয়ন জামায়াতের নেতা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!