ফেনীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক নম্বর আসামিকে যুবদলের নতুন কমিটির নেতৃত্ব দিয়ে শুরুতেই বিতর্কের মুখে পড়েছে যুবদল। এর প্রেক্ষিতে ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত ও ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (৪ মে) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানাজানি হলে এঘটনা নিয়ে ফেনীর রাজনৈতিক অঙ্গণে তোলপাড় চলছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের কোনো ধরনের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামিকে সাধারণ সম্পাদক করায় পৌর কমিটি স্থগিত, ঘোষিত ওয়ার্ড কমিটি বিলুপ্ত হয়। একই বিজ্ঞপ্তিতে ফেনী পৌর যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কমিটি কার্যক্রম স্থগিত থাকবে এবং ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের ঘোষিত ওয়ার্ড কমিটিসমূহ বিলুপ্ত করা হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার মতো বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।
এর আগে ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এনামুল হক সুজনকে ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
জানা গেছে, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার ২৮ জন আসামির তালিকায় সুজনের নাম রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলনের দায়ের করা এই মামলায় সুজন ২৫ নম্বর আসামি। এর প্রতিবাদে কমিটির ৮ সদস্যের ৬ জনই পদত্যাগ করেছেন।
শনিবার রাতে ঘোষিত কমিটির সভাপতি মোস্তফা কামাল বাদল ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৬ নেতাই পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম-সম্পাদক সাধারণ মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!