রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় গাড়িচাপায় পাম্পের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা (২৫) ওই পাম্পের কর্মচারী ছিলেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার ভোরে করিম ফিলিং স্টেশন থেকে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর একটি দ্রুতগতির জিপ গাড়ি টাকা না দিয়েই পালানোর চেষ্টা করে। এ সময় গাড়িটির সামনে দাঁড়িয়ে বাধা দিলে পাম্প কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং পবিত্র সাহার ছেলে।
পাম্পের কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, টাকা দাবি করার সময়ই এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেল নেয়ার সময় জিপ গাড়িটিতে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন উপস্থিত ছিলেন। তেল নেয়ার পর টাকা না দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় আহলাদিপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনার তদন্তের স্বার্থে আবুল হাসেম সুজন ও গাড়িচালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!