পাটগ্রামে আদম ফাউন্ডেশনের দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত, বিনামেূল্যে চক্ষু শিবির,
পাটগ্রামে আদম ফাউন্ডেশনের দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।   ছবি: আরটিএনএন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ মে) আয়োজিত এ শিবিরে স্থানীয় চার শতাধিক নারী-পুরুষ চক্ষু সেবা গ্রহণ করেন। আদম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ চক্ষু শিবিরে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মু. আনোয়ারুল ইসলাম রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিদ্যানিকেতন পাটগ্রামের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুচলিবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক, কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলী, ফাউন্ডেশনের প্রোগ্রাম বাস্তবায়ন পরিচালক গোলাম রব্বানী মিদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চক্ষু চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় বিনামূল্যে এমন সেবা সাধারণ মানুষের জন্য বেশ উপকারী।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও আদম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।