কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় বজ্রপাতে মো. সরওয়ার কামাল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় হাজী নুরুল আলমের ছেলে এবং খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা।
শনিবার (২ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরওয়ার কামাল নাফ নদীতে মাছ ধরে ফেরার পথে লবণ মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সরওয়ার কামালের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!