'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' স্লোগান নিয়ে মুন্সিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব ফারুক আহমেদ মহোদয়ের সভাপতিত্বে চীফ জুডিসিয়াল আদালতের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
এছাড়া বিচার বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিরলস কাজ করছে।
অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সারা দেশে আইনি সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। প্রতি বছরের মতো এবারও মুন্সিগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি উদযাপন করে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!