শ্রীনগরে ২০০ পিস যুবক গ্রেপ্তার, মাদক, ইয়াবা, যুবক গ্রেপ্তার, পুলিশ, ডিবি,
আটককৃত যুবক।   ছবি: আরটিএনএন

​মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ২০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার (২৭ এপ্রিল) এ অভিযান চালানো হয়।

​জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে মানিক বেপারীর বাড়ির উঠান থেকে সোহেল রানাকে আটক করা হয়। তল্লাশিকালে আসামির পরিহিত লুঙ্গির বাম কোমরে গোঁজা অবস্থায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল রানা উপজেলার মধ্য বাঘড়া এলাকার আবু বেপারীর ছেলে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

পুলিশ জানায়, জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।