পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে স্যারওয়ার্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন চা-শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের এক চা-বাগানে পাতা কাটার সময় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত স্যারওয়ার্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) এবং জাহেরুল ইসলাম (৪৩)। তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ছয়টার দিকে স্যারওয়ার্দী ও আহতরাসহ আরো কয়েকজন চা-পাতা কাটতে গ্রামের পার্শ্ববর্তী এক চা-বাগানে যায়। চা-পাতা কাটার সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমতে থাকে। পরে হাল্কা বৃষ্টির সাথে বজ্রপাতের কঠিন শব্দ শুরু হয়। কাজ করার একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই স্যারওয়ার্দীসহ আরো দুই চা-শ্রমিক সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যান্য চা-শ্রমিকরা তাদেরকে দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসার পথিমধ্যেই স্যারওয়ার্দী মারা যায়। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্বজনরা জানান, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!