তিন দিনের শাটডাউনে থমকে আছে বাংলাবান্ধা স্থলবন্দর, ভোট, ইন্ডিয়া, আমদানি রপ্তানি, বাংলাবান্ধা স্থলবন্দর, স্থলবন্দর, বাংলাদেশের স্থলবন্দর,
বাংলাবান্ধা স্থলবন্দর।   ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহ ইমিগ্রেশন কার্যক্রম ৩ দিন বন্ধ ঘোষণার আজ দ্বিতীয় দিন।

পশ্চিমবঙ্গে ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহ ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রী সানদিপ কুমার ঘোষ ও জেলা রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিতপত্র প্রদান করে। 

পত্রে আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় লোকসভা নির্বাচন উপলক্ষে ২১ এপ্রিল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ০৩ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগমন ও বহির্গমণ কার্যক্রম বন্ধ থাকবে মর্মে  জানানো হয়েছে। 

বাংলাবান্ধা স্থলবন্দরের  ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।