ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে এবং নর্দমাযুক্ত পানি খাইয়ে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৭ মার্চ ত্রিশাল উপজেলার ধলা এলাকায় শিশুদের নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
শুক্রবার নির্যার্তনের শিকার দুই শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করলে রাতেই গাজীপুর জেলা মামলার অন্যতম আসমি আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়।
নির্যাতনের ওই ভিডিও দেখে পুলিশ জানা জানায়, নির্যাতনের শিকার সহোদর দুই শিশুর একজনের বয়স ৮ বছর এবং অপরজনের ৫ বছর। মোবাইল ফোন চুরির অভিযোগ মিজানুর রহমান সুজনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক গত ২৭ মার্চ সকালে দুই ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে ধলা মধ্যপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে নিয়ে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতন করে মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায় করতে চেষ্টা করে। এ সময় শিশুরা নির্যাতনকারীদের পায়ে ধরে বাঁচার আকুতি জানাতে থাকে। এক পর্যায়ে পুকুর পাড়ের এক পাশে থাকা নর্দমার পানি খাইয়ে দেয়।
নির্যাতনের ভিডিও দেখে পুলিশ সুপার দ্রুত আসমিদের গ্রেফতারের নির্দেশ দিলে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেপ্তার করে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!