সরকারি প্রটোকল ভেঙে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (২৭ মার্চ) নান্দাইল উপজেলার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে দাফন কাজে অংশ নেন।
প্রতিমন্ত্রীর এ মানবিক কাজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন। এ সময় সড়কের পাশে একটি কবরস্থানে মরদেহ দাফন হতে দেখে তিনি গাড়ি থামিয়ে দাফনে অংশ নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, “সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।”
এদিকে, জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাধারণ বাসিন্দারা বলেন, "পদের জৌলুস ভুলে মরদেহের পাশে দাঁড়িয়ে এই মানবিক আচরণ সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিদের জন্য একটি বড় বার্তা।”
দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতেও অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এটি সামাজিক মূল্যবোধ এবং মানবিকতার এক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!