বগুড়ার সান্তাহার রেলস্টেশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সান্তাহার অতিক্রম করার সময় হঠাৎ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ওপর বগিগুলো ছিটকে পড়ে এবং চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগিগুলো সরাতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত বগি সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারছে না, ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!