ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার কৃতি সন্তান ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এদিকে নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাব্বির হাসান, সাধারণ সম্পাদক এজেডএম তাওসিফুরসহ সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
সংগঠনটির সভাপতি সাব্বির হাসান বলেন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্যার অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক ও দূরদর্শী নেতা। তিনি এ দায়িত্ব পাওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা পরিবেশের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!