সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম— মো. আলমগীর এবং মো. ফরহাদ।
তাদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়। বর্তমানে তাদের মরদেহ রিয়াদের সুমোসি হাসপাতালে রয়েছে।
এর আগে চলতি সেপ্টেম্বর মাসেই সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে গত ৭ সেপ্টেম্বর আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মূলত জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় নিহতদের সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!