লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে বুরাক এয়ারের UZ222 ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) যৌথভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে কয়েকজন গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, যা দীর্ঘদিনের অনিশ্চয়তা ও মানবিক সংকটের কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে আসে।
এদিকে, আগামী ১৮ মে গানফুদা এবং ২৪ মে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও প্রায় ৩৫০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস কাজ করছে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!