ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন করে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা দেহাবশেষের পরিচয় নিশ্চিত হওয়ার আগে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) বিকেলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পিনেলাস কাউন্টি-তে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফের যৌথ অভিযানে ইন্টারস্টেট ২৭৫ ও ৪ নম্বর স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকার জলাশয় থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়, যা মূল ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে।
পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহের অংশ পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরে রাখা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এটি কার দেহাবশেষ, নারী না পুরুষ—তা শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে ১৬ এপ্রিল ফ্লোরিডার টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন।
লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।
পরিবারের এক বন্ধু ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর বিশ্ববিদ্যালয় পুলিশ ২১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের নিখোঁজ থাকার তথ্য প্রকাশ করে।
পরে এক সপ্তাহের বেশি সময় পর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি লিমনের সঙ্গে একই কক্ষে থাকতেন বলে জানা গেছে।
আদালত নথিতে বলা হয়েছে, ট্যাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ ‘একাধিক কালো ইউটিলিটি ট্র্যাশ ব্যাগের মধ্যে পচন ধরা অবস্থায়’ পাওয়া যায়। প্রসিকিউটরদের ধারণা, বৃষ্টির মরদেহও ‘একই কায়দায় সরিয়ে ফেলা হয়’।
তবে এই শিক্ষার্থীকে হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ।
এদিকে, বৃষ্টির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও তখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি বলে জানায়। তদন্তকারীরা মনে করছেন, লিমনের মরদেহ সরানোর মতো করেই বৃষ্টির মরদেহও সরানো হতে পারে।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে এবং উদ্ধার হওয়া দেহাবশেষ নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত কি না তা যাচাই করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!