মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় নিহত হন ২২ বছর বয়সী মুজাহিদ মিল্লাদ। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিষ কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহদ জামজুরি মোহদ ইসা।
অভিযোগ রয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এক চালক তাদের বহনকারী ভাড়াভিত্তিক গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মুজাহিদ। আহত আদিবা বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন। তার পায়ে ভেঙে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩১ বছর বয়সী এক সেনাসদস্যকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তার গাড়িতে থাকা এক নারী যাত্রীও আহত হয়েছেন।
নিহত মুজাহিদ ও তার স্ত্রী হবিগঞ্জের বাসিন্দা। দুই বছর আগে তাদের বিয়ে হয়। এটি ছিল তাদের দ্বিতীয়বার মালয়েশিয়া সফর।
আহত আদিবার চাচা মোহিবুল হাসান জানান, পরিবারের কাছ থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। তিনি বলেন, বেড়াতে এসে এমন দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন।
নিহতের চাচাতো ভাই আলমগীর জানান, এক সপ্তাহের জন্য কুয়ালালামপুরে থাকার পরিকল্পনা ছিল তাদের। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে এসে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ভোর ৫টা ৩৮ মিনিটে মাজু এক্সপ্রেসওয়ের ১ দশমিক ৯ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভিযুক্তের চালানো গাড়ি বিপরীত লেনে উঠে তাদের বহনকারী গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহদ জামজুরি মোহদ ইসা বলেন, অভিযুক্ত চালকের শ্বাসপরীক্ষায় অনুমোদিত সীমার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়া গেছে। মাদক পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪৪(১) ধারায় তদন্তাধীন রয়েছে। এ ধারায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১ লাখ রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!