বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতা ও দায়িত্বের ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়েই গণমাধ্যমের সুস্থ বিকাশ সম্ভব। তার মতে, বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল স্বাধীনতা নিশ্চিত করা নয়, বরং অপতথ্য মোকাবিলার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল তথ্যপ্রবাহ নিশ্চিত করা।
শনিবার (২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের দৃশ্যমান তিনটি স্তম্ভ—নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের পাশাপাশি গণমাধ্যম অদৃশ্যমান হলেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চতুর্থ স্তম্ভ’। একটি সভ্য রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি এবং বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর থাকে না।
তিনি আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের গতি যেমন বেড়েছে, তেমনি অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য অল্প সময়ের মধ্যেই সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। এ কারণে শুধু ফ্রি ইনফরমেশন নয়, ক্লিন ইনফরমেশনও এখন সমান গুরুত্বপূর্ণ।
জহির উদ্দিন স্বপন বলেন, এনালগ মানসিকতা দিয়ে ডিজিটাল বাস্তবতার মোকাবিলা সম্ভব নয়। নতুন মিডিয়া ইকোসিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা, তথ্য ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে সময়োপযোগী পরিবর্তন আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জানান, সরকার এখনো সব সমস্যার সমাধান বের করতে না পারলেও বর্তমান মিডিয়া ইকোসিস্টেমের প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এ সমস্যার কার্যকর সমাধানে সাংবাদিক, সম্পাদক, মালিক, পাঠক ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান সোহেল প্রমুখ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!