সাংবাদিকতায় আর কোনো ভয় থাকবে না, প্রতিশ্রুতি নতুন তথ্যমন্ত্রীর।
সাংবাদিকতায় আর কোনো ভয় থাকবে না, প্রতিশ্রুতি নতুন তথ্যমন্ত্রীর।   ছবি: সংগৃহীত
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানালেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার বেলা সোয়া একটায় তিনি সচিবালয়ে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জহির উদ্দিন আরও বলেন, ‘সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তাঁর পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। নতুন এই মন্ত্রিসভার সদস্য জহির উদ্দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান।

এমআর/আরটিএনএন