বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও খেলতে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।
শুক্রবার (২২ মে) নিজেদের ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দেয় এলপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে তারা লিখেছে, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসে যোগ দিয়েছেন।’
সাকিবকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করতেও কার্পণ্য করেনি জাফনা। দলটির ভাষ্য, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন ব্রেকথ্রু দরকার, তখন আসে উইকেট। চাপের মুহূর্তে যখন পরিস্থিতি চরমে পৌঁছায়, তখনও থাকে আত্মসংযম।’
বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ ক্রিকেটার উল্লেখ করে জাফনা কিংস আরও লিখেছে, ‘সাকিবকে দলে নেওয়ার মাধ্যমে আমাদের শক্তিশালী স্কোয়াড আরও সমৃদ্ধ হলো।’
এর আগে ২০২৩ মৌসুমে এলপিএলে খেলেছিলেন সাকিব। সে সময় তিনি গল টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন।
এমএকেই/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!