বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে হাতে চোট পেয়েছেন। পরে জানা যায়, তার আঙুলে চিড় ধরেছে। তবে চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে।
চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন মার্টিনেজ। তার দল অ্যাস্টন ভিলা ৩–০ গোলের জয়ে শিরোপাও জিতেছে। ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে গেছে। জীবনে আগে কখনো আঙুল ভাঙেনি। বল ধরতে গেলেই অন্যদিকে চলে যাচ্ছিল। কিন্তু এমন তো হতেই পারে।”
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শুক্রবার (২২ মে) এক্সরে করে চোটের অবস্থা পরীক্ষা করা হবে। যদিও মার্টিনেজের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, বিশ্বকাপে খেলতে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়।
ব্যথা নিয়েই ৯০ মিনিট মাঠে ছিলেন মার্টিনেজ। শুধু তা–ই নয়, অ্যাস্টন ভিলার হয়ে প্রথম শিরোপাও জিতেছেন তিনি। এর মাধ্যমে ফাইনালে তার দারুণ রেকর্ড আরও সমৃদ্ধ হয়েছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত সাতটি ফাইনাল খেলেছেন এই গোলরক্ষক, জিতেছেন সবগুলোতেই। আর্সেনাল, আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে জেতা ফাইনাল আছে সেই তালিকায়।
শিরোপা জয়ের আনন্দের মাঝেও বিশ্বকাপ নিয়েই ভাবছেন মার্টিনেজ। তিনি বলেন, “আমি খুব খুশি। এখন সতীর্থদের সঙ্গে উদ্যাপন করব, এরপর পুরো মনোযোগ বিশ্বকাপে।”
এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির কোচিং স্টাফও মার্টিনেজের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। বিশ্বকাপ সামনে রেখে দলের আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ ‘জে’তে খেলবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার অভিযান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!