বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগেই ‘সি’ ক্যাটাগরিতে পরিচালক পদ প্রায় নিশ্চিত হয়ে গেছে। একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন আলমগীর।
গত শনিবার (১৬ মে) বিসিবির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে কাউন্সিলরশিপ জমা পড়েছে ১৮৪টি। কয়েকটি জেলা ও সংস্থা থেকে কাউন্সিলরশিপ না আসায় সংখ্যা ৮টি কম রয়েছে।
২০ ও ২১ মে ছিল পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। এই দুই দিনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি, মাসুদুজ্জামান, রফিকুল বাবু, বোরহানুল ইসলাম, ইয়াসির আশিক, লুৎফর রহমান বাদল, ফায়জুর রহমান ভূঁইয়া, ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম ও আমজাদ হোসেন।
তবে ‘সি’ ক্যাটাগরিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শুধু সিরাজউদ্দিন আলমগীর। ফলে এই ক্যাটাগরিতে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর পরিচালক হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে ২০১২ সালে বিসিবির পরিচালক ছিলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর আবারও দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নির্বাহী পর্ষদে ফিরছেন আলমগীর।
এ ছাড়া জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ১৯ জন। জানা গেছে, ঢাকা বিভাগ থেকে ৪ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৩ জন এবং খুলনা বিভাগ থেকে ৩ জন মনোনয়ন নিয়েছেন। বাকি প্রার্থীরা এসেছেন রংপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগ থেকে।
আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!