পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই সাফল্যের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি জায়গা করে নিতে পারবে বাংলাদেশ?
সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল তালিকার আট নম্বরে। প্রথম টেস্ট জয়ের পর উঠে আসে ছয় নম্বরে। আর দ্বিতীয় টেস্টেও জয় পাওয়ার পর ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে গেছে দলটি।
২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে চারটি টেস্ট। এর মধ্যে দুটি ম্যাচে জিতেছে, একটি হেরেছে এবং একটি ড্র করেছে। শতকরা প্রাপ্ত পয়েন্টের হিসেবে বাংলাদেশের বর্তমান হার ৫৮.৩৩।
বাংলাদেশের নিচে নেমে যাওয়া ভারতের শতকরা পয়েন্ট এখন ৪৮.১৫। নয় ম্যাচে তারা চারটি জয় পেয়েছে, হেরেছে চারটিতে এবং একটি ম্যাচ ড্র করেছে।
বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের শতকরা প্রাপ্ত পয়েন্ট ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তিন টেস্টে তাদের হার ৭৭.৭৮। চার ম্যাচে ৭৫.০০ পয়েন্ট হার নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে ৬৬.৬৭ নিয়ে চতুর্থ শ্রীলঙ্কা। এরপরই বাংলাদেশের অবস্থান।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। তবে এই প্রতিযোগিতার বিশেষত্ব হলো, এখানে মোট পয়েন্টের চেয়ে বেশি গুরুত্ব পায় শতকরা প্রাপ্ত পয়েন্টের হার।
সে কারণে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে বাকি সিরিজগুলোতেও ধারাবাহিক ভালো ফল করতে হবে। শান্তদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আগামী সিরিজগুলো খেলতে হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে। এরপর রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ।
এই চার সিরিজে ভালো ফল করতে পারলে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হতে পারে। আগামী বছরের জুনে শেষ হবে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। তার আগে শীর্ষ দুইয়ে থাকতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।
তবে সেই পথ মোটেও সহজ নয়। ইতিহাস গড়া এই দল শেষ পর্যন্ত স্বপ্নের ফাইনালে জায়গা করে নিতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!