মিরপুরে বুধবার (২০মে) যেন ঝড় তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাইফউদ্দিন ও মুশফিক হাসানের আগুনঝরা বোলিংয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে তাওহিদ হৃদয়ের তাণ্ডবে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয়ে গেছে মাত্র ৪৪.৩ ওভারে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অগ্রণী ব্যাংক। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৩ ওভারে অলআউট হয় দলটি। পাঁচ নম্বরে নেমে জাহিদ জাভেদ ৭০ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। এ ছাড়া নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২৫ রান, মাহফিজুল ইসলাম রবিন করেন ২৩।
অগ্রণী ব্যাংকের ব্যাটিং ধস নামাতে বড় ভূমিকা রাখেন দুই পেসার সাইফউদ্দিন ও মুশফিক হাসান। সাইফ ৭ ওভারে ২ মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। অন্যদিকে মুশফিক ৮ ওভারে ৩৭ রানে শিকার করেন ৪ উইকেট। বাকি দুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে মোহামেডান। যদিও ইনিংসের চতুর্থ ওভারে ১৬ বলে ২২ রান করে ফেরেন এনামুল হক বিজয়। এরপর আর কোনো সুযোগ দেয়নি মোহামেডানের দুই ব্যাটার তাওহিদ হৃদয় ও মোহাম্মদ নাঈম শেখ।
দুজন মিলে মাত্র ৪৫ বলে গড়েন অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি। হৃদয় ছিলেন পুরোপুরি বিধ্বংসী মেজাজে। মাত্র ১৭ বলেই তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ১০ চার ও ৪ ছক্কায় ২৪ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে নাঈম শেখ ৪ চার ও ২ ছক্কায় ২৯ বলে অপরাজিত ৩৯ রান করেন।
৬ ম্যাচে এটি মোহামেডানের পঞ্চম জয়। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। অন্যদিকে সমান ম্যাচে অগ্রণী ব্যাংকের জয় তিনটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!