পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন  ডা. শফিকুর রহমান এমপি।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান এমপি।   ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমপি।

বুধবার (২০ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

ডা. শফিকুর রহমান বলেন, মিরপুরের পর সিলেটেও বাংলাদেশ দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জাতিকে গৌরবান্বিত করেছে। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জয় দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অর্জন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের রেকর্ড টাইগারদের অদম্য মানসিকতা ও সক্ষমতার প্রমাণ বহন করে। রুদ্ধশ্বাস ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত ঐক্যের প্রশংসা করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ সমাজকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

তিনি জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।