নিজেদের ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় যোগ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে মাত্র ১০ দিনের ব্যবধানে দুটি টেস্ট জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক এখন বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি খেলার প্রত্যাশা করছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে পারলে বাংলাদেশ দল আরও পরিণত হবে। তাঁর ভাষায়,
‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দলের সঙ্গে আমরা আরও বেশি টেস্ট খেলতে চাই—হোম ও অ্যাওয়ে দুই জায়গাতেই। কারণ বেশি ম্যাচ খেলতে পারলে নতুন অভিজ্ঞতা হবে, আর সেখান থেকেই দল ধীরে ধীরে আরও ভালোভাবে গড়ে উঠবে।’
বাংলাদেশের সাম্প্রতিক উন্নতিতে সন্তুষ্ট অধিনায়ক। তবে মানসিক দৃঢ়তায় আরও উন্নতির জায়গা দেখছেন তিনি। শান্ত বলেন,
‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। তবে আমাদের উন্নতি হয়েছে। অধিনায়ক হিসেবে এটা আমাকে খুশি করে।’
একসঙ্গে দুটি টেস্ট জয়ের অভিজ্ঞতাকেও গর্বের বলে উল্লেখ করেন তিনি। শান্তর মতে, নিয়মিত টেস্ট খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। একই সঙ্গে আইসিসির কাছেও বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি সিরিজ আয়োজনের প্রত্যাশা জানান তিনি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে পেসারদের অবদানও আলাদা করে তুলে ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,
‘ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেলে ৫ এ উঠে এসেছে বাংলাদেশ। আর সমানতালে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ৭ নম্বরে অবস্থান করছে নাজমুল হোসেন শান্তের বাংলাদেশ।
এমএকেই/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!